দূরবীণ দিয়ে দেখা বন্দীদশা (দুই)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কেউবা বন্দী এক আজগুবি বন্দীশালায়
কেউবা বন্দী এক ক্ষ‍্যাপাটে আইন-তালায়

কেউবা বন্দী অনর্থক এক পাঠের শালায়
কেউবা বন্দী এখানে নিরম্বু ভাতের থালায়

কেউবা বন্দী দেশজোড়া এক নজরশালায়
কেউবা বন্দী ভিটাহীন এক ঘরের চালায়

কেউবা বন্দী মহা দুর্মূল‍্যের পণ্যশালায়
কেউবা বন্দী তিরতিরে এক মরণজ্বালায়

আজি সকলে এক মহাযমের মহা মৃত্যুশালায়
মৃত‍্যুকে মুঠি ধরে এমনই করে জীবন চালায়…
(ঢাকা, মে ২০২৩।)

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 148Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।