![]()
আমার পরিচিতহীন কবিতা
তোমায় খোঁজার প্রহর গুলোতে।
আমার বিষন্ন ভরা বেদনার পথ
তোমায় শহরের রাজপথে।
স্টশনের প্লাটফর্ম আর দাঁড়িয়ে থাকা
রাতের শেষ ট্রেনের অপেক্ষায়।
তুমি দূরে গেছো বহুদূরে চলে গেছো
আমারে একা ফেলে।
আমার সমস্ত কবিতা পথ চিনেছে
তোমায় ভালো বেসে বেসে।
মন ক্যানভাসের রং তুলিতে আঁকা হয়েছে
তোমায় খোঁজার দিনগুলোকে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)