![]()
অন্ধকারের মত এত কাছাকাছি পেয়েও
নিস্তব্ধতা ভঙ্গ করিনি মোটেও
নাড়ীর স্পন্দনে। – এও কি কম উৎসর্গ আমার?
এরপরও অকারণ সততার
পরীক্ষা নিতে চাও হটকারী কোন রাজার মতন!
নাকি ভুল শিক্ষা দিয়ে আমায় কোন কন্সেন্ট্রেশন
ক্যাম্পে তোমার বিলাসী খেয়ালে কেবলই জোনাকির মতন
উদ্ভ্রান্ত করে রাখতে চাও সারাক্ষণ?
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)