প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনুরাগী
হাকিকুর রহমান

কঞ্চিখানি বাঁশঝাড়কে ডাকিয়া কহে,
দখিনার সাথে দোলায়িত হই তব ঝাড়ে-
কতনা আনন্দেই দুলি এপাশে-ওপাশে,
যখন বিশেষ করি, দখিনা পবন বহে।

তবু একাকী লাগে নিজেকে বড়ই শীর্ণ,
শাখেতে জড়ায়ে তব, পার করি কাল অতি নির্বিঘ্নে-
তোমারই তো শাখা আমি, আর তাই রহি মহা উৎকীর্ণ।

তবে, যবে পথচারীরা মোরে একা পায়,
বালখিল্যতায় তোমা হ’তে ছিঁড়ে নিতে চায়।

আর আমি একাকীত্বের যন্ত্রণাতে ভুগি,
তুমিতো রয়েছো দাঁড়ায়ে দৃঢ় চিত্তে
সুউচ্চ হয়ে, আকাশটাকে ছুঁইবার নিমিত্তে,
তবে আমি অতিশয় দূর্বল একা
তবু রহি তব অনুরাগী।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।