পাঠকের চর্চায় লেখক চর্চিত Pathoker Chorchay Lekhok Chorchito

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পাঠকের চর্চায় লেখক চর্চিত
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

লেখক লেখেন মনের টানে,
শব্দ সাজান কাব্যে, গানে।
আবেগ পেতে পাঠক পড়েন মন দিয়ে,
লেখক বাঁচেন পাঠকেরই হৃদয় নিয়ে।

কলম চলে ভাবের টানে,
কথা জাগে ছন্দের গানে।
পাঠক যদি না-ই পড়ে,
লেখার প্রদীপ নিভে যায় ঝড়ে।

লেখক গড়েন শব্দের ঘর,
পাঠক তাতে ভরান আদর।
পাঠক-পাঠে সাহিত্য-ভুবন বর্ধিত,
পাঠকের চর্চায় লেখক সর্বদা চর্চিত।

পাঠকের চর্চায় লেখক সর্বদা চর্চিত।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 156Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted