শুভেচ্ছা-অভিনন্দন Shubhechha Abhinandan

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শুভেচ্ছা-অভিনন্দন
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

শুভেচ্ছা শুধু কথায় নয়,
কাজের মাঝে তার পরিচয়।
অভিনন্দন হোক সত্যি,
মানবতায় জ্বলুক জ্যোতি।

সাফল্য এলে জানাই প্রীতি,
দুঃখে হই সান্ত্বনার সাথী।
হাসির পরশ থাকুক মনে,
সম্প্রীতির ফুল ফুটুক প্রাণে।

মিষ্টি কথায় মধুর সুরে,
আনন্দ ভরুক সবার ঘরে।
দিই শুভেচ্ছা ও অভিনন্দন,
প্রেমে ভরুক সারা ভুবন।।

সুখ-প্রদীপ চিরকাল জ্বলুক,
সবার মুখে মিষ্টি হাসি ফুটুক।
মনে ছড়াক সবুজ ভালোবাসা,
নতুন দিনে জাগুক নতুন আশা।

হিংসা ভুলে বাড়াই দুটি হাত,
সুখের হোক প্রতিটি প্রভাত।
হৃদয় জুড়ে থাকুক দৃঢ় বন্ধন,
রইল— শুভেচ্ছা-অভিনন্দন।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 156Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted