প্রকৃত সুখী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রকৃত সুখী
হাকিকুর রহমান

আকারে-প্রকারে বৃহৎ হইলেই
কি গুণগত মান বাড়ে?
বিশুদ্ধতা প্রস্ফুটিত হইলেই
তবে, সকলের মন কাড়ে।

যুগে যুগে আসিয়াছেন হেথা
কত বিদগ্ধ গুণীজন,
সকলেই কি পাইয়াছেন সফলতা?
কে কহিতে পারিবে বিলক্ষণ!

সম্বিত ফিরিয়া চাহিলে পরে
পরিলক্ষিত হয় সকল,
তবুও দ্বিধাদন্দে পড়িতে হয়, চিনিতে
কোনটা আসল, আর কোনটা নকল।

অনিশ্চয়তার পারবশ্যতায়
সংশয় বাড়ে, সকল কর্মকান্ডে
কে কহিতে পারিবে,
সেই সত্যিকারে সুখী
এই বিশ্ব ব্রহ্মান্ডে!

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।