![]()
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
স্মরণ করি প্রভু তোমায়
দিবানিশি ভোরে,
তোমার কৃপা পাওয়ার জন্য
থাকি তোমার দোরে।
তোমার বিধান মানি প্রভু
আমি প্রতিক্ষণে
বিচার দিনে তুমি বিনে
নেই কেউ আমার সনে।
তোমায় খুশি করতে প্রভু
চলি ভালো পথে,
খারাপ পথে চলে গেলে
কষ্ট জীবন রথে।
তোমার বিধান মানলে প্রভু
জীবন ধন্য হবে,
তুমি হলে দয়ার সাগর
একমাত্র যে তবে।
রোজ হাশরে তুমি আমায়
করে দিও ক্ষমা,
হাশরের ওই কথা ভেবে
পূর্ণ্য করি জমা।
রচনাকালঃ
০৪/০৯/২০২১
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)