বসন্তের রং

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বসন্তের শেষ রং ছুঁয়ে গেছে

আগুনের চোখে চোখ রেখে

লাল-নীল-সবুজ-গোলাপীর মন ধুয়ে গেছে

সোহাগ মেশানো ফাগের আবির মেখে।

শান্ত প্রকৃতি অশান্ত হয়ে পড়ে

শান্তির মিছিলে শুধুই মোমবাতি গলে

দৈন ডালে ছেঁড়া পাতা একান্তে ঝরে

মৌন প্রকৃতি নতুন কোন কথা বলে।

বসন্তের রং মিশে একাকার

গাঢ় নীল প্রেমে যমুনার কালো জলে

ব্রজবাসী দোলে অনন্তনাগে শ্রীহরিহরি বাহার

অনন্ত প্রেম জাগে শ্রীরাধার চোখের তলে।

আজকে যে দোল খেলবে হোলি রবিচ্ছায়া তলায়

বসন্তের পাখি গাইছে সুরে মনভোলানো গান

পলাশের রঙে রাঙিয়ে আবির বন কাননের ছায়ায়

দখিনা বাতাস বইছে সুরে মিলেছে দুটি প্রাণ।।

0

Publication author

offline 11 months

Amar Srimani

0
আমি একজন কবিতার প্রেমী। আমি কবিতা পড়তে ভালোবাসি এবং আমি নিজেও কবিতা লিখি।
Comments: 0Publics: 6Registration: 18-05-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted