![]()
বসন্তে বাসন্তী দেবী
তুলোশী চক্রবর্তী
পশ্চিমবঙ্গ,ভারত
বসন্তে বাসন্তী নামে
দশভূজায় পূজব
মহা আনন্দেতে,
পদ্মফুল-বিল্বপত্র
চন্দন আর পুস্পপাত্র
রেখেছি যতনেতে।
রাজ্যহারা স্বজনহারা
চিত্রগুপ্তবংশী সুরথ রাজা_
নদীর তীরে মেধস মুনির আশ্রমে
করলো পূজা প্রথমেতে।
মায়ের কৃপায় রাজ্য পেলো
রাজার বাড়লো ধনেজনে,
হে কৃপা দাত্রী মা করো কৃপা
তোমার সকল সন্তানে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)