প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বানভাসি
হাকিকুর রহমান

ভরা যমুনায় উঠিলো যে ঢেউ
ছলকিয়া যায় পাড়ে,
তরীগুলি সব আলুথালু কাঁপে
শকতি লাগে যে দাঁড়ে।

দারা-পরিবার লইয়া কতজনা
পারেতে করে যে বাস,
আধা জলে ভরা, আধা পলি পড়া
তাহাতেই করে চাষ।

ভাবে এইবারে, বিকিয়া ফসল
ঘরেতে দিবে সে চালা,
অসময়ে আসা, প্লাবনে তাহার
হৃদয়ে বাড়ালো জ্বালা।

এমনি করিয়া, জীবন ভরিয়া
স্বপনই দেখিয়া যায়,
বানভাসি হয়ে, জাগা-জমি খুয়ে
আকাশের পানে চায়।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।