বিশ্বকবি রবীন্দ্রনাথ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি কবিগুরু,
বাংলারকাব্যে যিনি কাব্য কল্পতরু।
অজস্র কবিতা আর লিখেছেন গান,
নোবেল বিজয়ী কবি, বাংলার মান।

বিশ্বকবি নামে তিনি খ্যাত চরাচরে,
রবীন্দ্র সঙ্গীত শুনে মন যায় ভরে।
গীতিনাট্য, ছোটগল্প, অজস্র নাটক,
গীতাঞ্জলি করে পাঠ সকল পাঠক।

নোবেল বিজয়ী তিনি বাংলার গর্ব,
ধন্য তীর্থ জোড়াসাঁকো হয়ে রত্নগর্ভ।
পঁচিশে বৈশাখ আসে নব কলেবরে,
চির উদ্ভাসিত রবি দিব্য দিবাকরে।

পঁচিশে বৈশাখে করি কবিরে প্রণাম,
সঙ্গীতের সুরে ভাসে বাংলার গান।

0

Publication author

0
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বর্তমানে কবি কবিতা মুক্তমঞ্চ, প্রজন্ম ফোরাম, কবি ও কবিতা, আর কবিতা ক্লাবের সাথে যুক্ত। সামহোয়্যার ব্লগ, কবির কয়েকটি নিজস্ব ব্লগ, লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতা, আমার কবিতা, Get Bengali Status, কবিতার ছেঁড়াপাতা, ব্লগ চালু আছে। কাব্য ও কবিতা ওয়েবসাইটের সাথে যুক্ত।
Comments: 4Publics: 103Registration: 21-07-2020
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Kumar Rabindra Nath
5 years ago

Besh laglo, Amar-o pranam.

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।