প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমাকে আমি পাইনি
তোমার মতোও আর আমি পাওনি
দেখেছিলাম আমি
তোমার সেই নেশা চোখের চাহনি।

উফ্!!!

বুকটা যেন ছ্যাঁত করে ওঠে
কি এক মৃদু হাসি ছিল ঠোঁটে
আমি বোকার মত শুধু হেসেছিলাম

আহা রে!!!

বুঝিনি তোমার সেই হাসির দাম।।

হু!
এখন তুমিই বা কোথায়
আমিই বা কোথায়
যাক সে কথা
কথা সব বৃথা।

দেখলাম কিছু আগে
তোমার হাত অন্যের হাতে
কান্না পেলো সেই রাতে
ঠোঁট চাপলো দাঁতে।

অন্যের হাতে তোমার হাত
একি আমি দেখতে পারি
নাকি আমি এখন
সেই বেণীমাধবের নবম শ্রেণীর নারী।।

0

Publication author

offline 4 years

অতীক

0
আমি 'টাকী সরকারী মহাবিদ্যালয়' এর তৃতীয় বর্ষের সাম্মানিক বাংলা সাহিত্য বিভাগের ছাত্র। কবিতা লেখালেখি আর কবিতা পড়া আমার ভালোবাসায় জড়ানো।
Comments: 0Publics: 6Registration: 13-10-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।