বৃষ্টি, স্মৃতি বা প্রেম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বৃষ্টি, নাইবা থামলি, নাইবা ফোঁপালি অনর্থক সন্ধ্যের হাওয়ায় !
কি বা যায় আসে, বিষণ্ণ বালকের কিছু অনর্থক চাওয়া না চাওয়ায় !
তোর নাম লিখলাম আকাশের মেঘে ঢাকা দেউলিয়া সুখের দেয়ালে,
তোর চোখে চোখ রেখে কখনো সাহসী খেয়ালে –
বলেছি কি – ভালোবাসি ? বলেছি কি – ডাকিস কখনো একা হলে ?
প্রেম মানে অপেক্ষার জলছবি, মরে যাওয়া সম্ভাবনা,
অনর্থক আকাশকুসুম, বৃথা রক্তক্ষয় !
প্রেম মানে ক্যালেন্ডারে নষ্ট দাগ, স্মৃতির বা বিস্মৃতির,
অভ্যাসের কষ্ট, টুপটাপ ঝরে যাওয়া হলুদ পাতার মতো নষ্ট হৃদয় !

বেলা পড়ে এলে, মনে কিছু স্মৃতি থাকে, স্মৃতি — প্রেম !
স্মৃতি তো সুখেরই হয়, যতক্ষণ ফেলে আসা পথ, নষ্ট, অপচয়,
মমতা- বিধুর কিছু জীবনের না ভোলা সময়,
নিজেকে দিলাম আমি –
নিতান্ত অনামী,
আমারই নিজের কিছু গুহাচিত্র, আঁকিবুঁকি, ঝোঁক, বেহিসেবি সম্পৃক্ত হৃদয় !
অনেক না পাওয়া জুড়ে স্মৃতি হয়, – স্মৃতি ! মুগ্ধ বিস্মরণ !
হৃদয়ে শ্রাবন, শ্রাবন শুধু, অবিরল ধারাপাত — ধুয়ে যাওয়া মন !
বোকা কবিতাতে — কেউ কেউ কখনো যেমন,
ভালোবাসে তাকে প্রেম কয় !

0

Publication author

offline 4 months

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।