বেলফুলের ঝরনায় গোলাপ Belfuler Jhornay Golap

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বেলফুলের ঝরনায় গোলাপ
কলমে—সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

কালো কালো গভীর কালো,
লম্বা লম্বা চুলের ঢেউ—
সেখানে ঝুলছিল সাদা বেলফুল,
যেন জোছনা করছে দাউ দাউ।

কালো রঙের মাঝে
সাদা ফুলের মায়ার খেলা,
চুলের ফাঁকে দুলছিল তারা—
আর আমি দাঁড়িয়ে একলা।

আমার হাতে শুধু
একটি লাল গোলাপ,
কী যে মায়া জেগেছিল মনে—
থেমে গিয়েছিল সব হিসাব।

বেলফুলের ঝরনার উপর
রেখে দিলাম গোলাপখানি,
কালোর মাঝে লালের ছোঁয়ায়
আরও মায়াবী হলো কেশরাশি।

সাদা ফুলের সুবাস মেখে
গোলাপ বলল চুপে চুপে—
টেকো পুরুষের সৌন্দর্য তো চোখে,
মায়াবী মায়া মাখায় অনুভবের রূপে।

আজও মনে হয়—
ফুলেরও বুঝি ভাষা আছে,
তোমার কালো চুলের মাঝে
আমার গোলাপ আজও হাসে।

সাদা ফুলের সাথে
লাল গোলাপের আলাপ—
আটখানা আনন্দে ভাসে
বেলফুলের ঝরনায় গোলাপ…

বেলফুলের ঝরনায় গোলাপ…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 125Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted