প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি কত কাছের ছিলে
তুমি কত নিজের ছিলে
কি করে তা করি প্রমাণ
তোমার আমার মাঝে আজ
আলোকবর্ষ ব্যবধান

এই জীবনের তুমি ছিলে
অপরাজিতা রাজরানি
এই হৃদয় ছিল তোমার
ভালোবাসার রাজধানী
তুমি এখন অন্য কারো
ভাবলেই চোখে আসে বান

কথায় সুরে ছন্দে গানে
অভিমানে অনুরাগে
যে পথ তুমি চিনিয়ে ছিলে
এখন তা অবাক লাগে
যাকে এখন পথ চেনাও
সে যে অনেক ভাগ্যবান

0

Publication author

0
কবি ও অকবি যাহা বলো মোরে
মুখ বুজে তাই সই সবই
Comments: 0Publics: 6Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।