![]()
ব্যর্থতা-২০
– অভিজিৎ হালদার
ক্রমান্বয়ে বেড়ে উঠছে সমাজ
একটি জীবন শূন্য থেকে পূর্ণ
দুঃখের পালক ইতিহাস লেখে
নামডাকে, অজস্র জন্মের মৃত নাবিক যেন আমি
মানবের ছায়াতলে হলুদের কলঙ্ক
ঝাউপাতায় রাত্রি নামিয়ে
নীল পাখির ডানা ভাঙ্গার মতো
ব্যর্থ হয় আত্মার বাণীগুলো।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)