ব্যর্থতা-৪৮

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জীবনে প্রথম এসেছি আমি এসেছি
ফুলের শহর থেকে
ভালোবাসার প্রহর জুড়ে প্রতীক বরাদ্দ নিয়ে।
মেঘের জলে হৃদয় ভাসিয়ে দিলাম
শেষ প্রহরের চোখের নগরে
নাই বা তোমারে দেখিলাম
নাই বা পেলাম কিছু
তবুও একটা কথা সমস্ত কথার বিপরীতে
দাগ কাটে মানুষের ব্যথাভরা হৃদয়ের গভীরে।
তুমি রবে আর রবে সমস্ত কিছু
আমি যেদিন থাকিবো না এই পৃথিবীর মাঝে
তখন বুঝি আমার চিতার সমাধি জুড়ে
শুকনো ফুলের সুরভী থাকিবে
একটি শহর জুড়ে অন্য শহরের পথে।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।