ব্যর্থতা-৯

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ব্যর্থতা-৯
– অভিজিৎ হালদার
প্রিয় থেকে প্রিয়তমা হয়ে এসেছো তুমি
নীলাভ আলোর সম্মুখে দাঁড়িয়ে দেখেছি তোমাকে
সমস্ত স্বাধীনতা কিংবা গোলাপি সমাধির বুকে কে যেন জড়িয়ে দিয়েছে ভালোবাসা !
এ এক অদ্ভুত দ্বীপের মতো

কে চিনতে পারে তোমাকে ?
ভালোলাগা – ভালোবাসা জীবনের এক অপরিহার্য অনুভূতি
যা এক বারই আসে বসন্ত বাতাসের রঙিন মেঘে দুচোখ ভর দিয়ে।
তারপর তোমার সাথে সেই পরিচয় কোনো এক শীতের প্রহরে
অজানা পরিচয়ে তোমাকে ডেকেছিলাম
তারপর একদিন কিঞ্চিৎ পরিমাণ হয়েছিলও‌ কথা
তারপর বহু বছর কেটে গেল তোমার সমীকরণে অঙ্ক মেলাতে গিয়ে
না কিছুতেই তা মিললো না এতদিনে
তুমিও তো বলতে পারতে সমাধানের পথটি কি ছিল
একটু ভালোবাসার পরশ টেনে…

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।