ভালোবাসা এবং জীবন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার ঐ চাঁদ-মোহন খোঁপায় প্রতিদিন ফুল পরানো ছিল আমার   
কাল বোশেখের মত সেরা দুর্বিনীত কোন দুর্নিবার      
দয়িতের রুটিন কোন কাজ রুটিন ধরে ধরে
অতঃপর, শুধু ফুল পরানোকে সোমত্ত ইতিহাস করে         
একদিন কেবলই স্মৃতির ফ্রেমে ভরে যাওয়া
আর কি! না, আর কিছু নয়, শুধুই ভুল কিছু পাওয়া।

অমানিশার নিউক্লিয়াসে বন্দী এই আমার নির্লজ্জ দুটি হাত কেন তবে রক্তাক্ত
হলো আজ এই কাল সময়ে? বিপরীতে কিংশুক-কামিনীর রক্ত-রঞ্জিত
মোহনীয় খোঁপার ফুটন্ত গর্বিত দশা তোমার
কেবলই ভ্রূকুটি করে যেন আমায় বারবার-

হঠাৎ ধূমকেতুর মতো এক অদেখা তোমার ইগো-ভোল্টেজ ছটায়
আমার ভূমিসাৎ সত্তার কুমার-ভাব রক্তকণিকা মৃতের মতো জানায়-
ভালোবাসা আজ নিতান্তই অচল কথা, শুধু যে অসার;
কোন সুখপনার বাড়ন্ত বাহার নেই তার
বড্ড হাওয়াই মেজাজে-
এ যে শুধুই ছন্দহীন জীবনের খেইহারা চলা সর্বগ্রাসী আবর্তের মাঝে,

যেন স্বপ্নের স্মৃতির ফ্রেমেবাঁধা কেবলই স্বপ্নের বাসা;
হরেক রকম জরা আর মৃত্যু ককটেইলের মধ্যে ঠাসা
সেখানে থরেথরে।
তাই বুঝি আজ আমারে
কেবলই থিওরী দেয় সাঁই গুরুজীর মত এক বস্তুবাদী দর্শন-

তোমার খোঁপা আর চুল, আমার ভালোবাসা আর স্বপন
আজ কেবলই জরাগ্রস্ত ক্যান্সারয়েড এক স্মৃতির জীবন!

0

Publication author

2
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 151Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।