ভোরের আকাশ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভোরের আকাশ
হাকিকুর রহমান

গানে গানে ভরলো ভুবন
ফাগুন হাওয়া বইছে বাতায়নে,
প্রাণে প্রাণে লাগলো দোলা
ভোরের আকাশ খেলছে সমীরণে।

সুরে সুরে মাতাল হলো
খেই হারালো বনের পাখিকুল,
দিকে দিকে রঙ ছড়ালো
রবির আলোয় জাগলো তৃণমূল।

কানে কানে বল্লো কি সে
দিলো সমুখ যাওয়ার চেতনা,
রঙে রঙে ভরলো সময়
ভুলিয়ে দিলো সকল বেদনা।

দূরে দূরে দেখছি চেয়ে
আঁধার আলোর চলছে লুকোচুরি,
দেখে দেখে প্রহর কাটে
হৃদয় ভরা আশার স্বপ্নপূরী।

শুধু শুধু তাইতো বসে
রইবো নাকো কভু আর,
লয়ে লয়ে দিলাম খুলে
বাঁধন হারা মনের দ্বার।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।