![]()
মাগো আজ সবাই আমায় ভুল বুঝেছে, দূরে ঠেলে দিচ্ছে।
আমি নাকি ওদের কাছে বুঝা হয়ে যাচ্ছি।
বলো মা তোমার কাছেও কি বুঝা হয়ে গেছি!
আমি জানি হাজার অন্যায় করলেও তুমি আমায় নিজ উদরে ঠাঁই দেবে।
বলো মা দেবে তো!
এই নিষ্ঠুর সংসারে সবাই আমাকে পর করেছে,
তাদের বেদনার দিন আমায় সঙ্গি করেছিলো এখন মা ওরা অনেক সুখী-
তাই বলেকি আমি পর হয়ে গেলাম!
বলো মা এ কোন বিচার।
মাগো আমি তো ওদের মোর হৃদ-মন্দিরে বসতি গড়ে স্থান দিয়েছিলাম,
সহসা তারা গুঢ়।
এতে আমি কি এতই অপরাধী হয়ে গেলাম!
বলো মা কিছু একটা বলো।
আজ আমি পরিবার, সমাজ, প্রতিবেশী, সহপাঠী সহ প্রকৃতির কাছেও বিরক্তিকর একটি চরিত্র।
বলো মা তাতে আমার কিবা দোষ রয়েছে।
(সমাপ্ত)
তারিখ: ১৭/০৭/২০২১
সময় :- ১০:২০পি.এম.
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)