মা বলে আমি ডাকবো কাকে???

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছোট্টবেলার বিকেল বেলায়
হাতটা ধরে ঘুরতে যেতাম
শকুন্তলার পার্কে গিয়ে
ক্যাডবেরির জেমস লজেন্স খেতাম।
কত মধুর স্মৃতি মাখা
স্বর্ণালী সেই সুখের দিন
যাবেনা মেটানো হিরে জহরতে
মাতৃগর্ভের ঋণ।
সবার চোখে হয়েছি বড়
তোমার চোখে ছোট্ট সেই
শত আঘাত সয়ে নিজে
আগলে রাখো বুকে তেই।
তবুও যখন দুঃখ লাগে
হয় যে মনে ভীষণ একা
তোমার আঁচল খুঁজি মাগো
চাই গো তোমার একটু দেখা ।
তুমি যদি লুকিয়ে থাকো
ইচ্ছে করে দাও না ধরা
জানবে সেদিন তোমার খোকা
তোমার খোঁজেই পাগল পারা ।
স্বার্থ ছাড়াই ভালোবাসো
কষ্ট হাজার চেপে রেখে
তুমিই যদি না থাকো মা
মা বলে আমি—-
ডাকবো কাকে?

0

Publication author

0
আমি একটি সাধারণ ছেলে। বাসস্থান কলকাতা ।কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে।
Comments: 0Publics: 2Registration: 09-05-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।