পাখীটার রং গাঢ় সবুজ, সে আকাশের সখী
কেন যে তাকে খাঁচায় রাখি, কেনই বা বকি?
পাখী! সে তো চিরকালই মুক্তির আরেক নাম
তাকেও ফাঁদ পেতে ধরে ফেলি, ধার্য করি দাম
মুক্তিকে বাঁধতে চাই পাপী, আমরা ভালো নই
পাখিকে খাঁচায় ভরে মুক্তির পক্ষে লিখি বই!
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।