মেয়াদ (Meyad)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মেয়াদ
কলমে- সুব্রত পন্ডিত
[[ “মেয়াদ” কবিতাটিকে একটি কবিতা হিসেবে ধরলে ‘মেয়াদ -১’ এর শেষ স্টেনজাটা বাদ দেবেন।
আর দুটি কবিতা হিসাবে ধরলে অক্ষত থাকবে ‘মেয়াদ -১’ এবং ‘মেয়াদ -২’ ]]

(((((মেয়াদ-১)))))
পৃথিবীতে সব কিছুরই সীমা আছে—
আনন্দ দীর্ঘ হলে সন্দেহ,
দুঃখ দীর্ঘ হলে অভ্যাস।

হাসিরও থাকে বয়স—
একটু পুরোনো হলে মানুষ তাকে ভদ্রতা বলে চালায়;
ঘৃণা, প্রেম, প্রীতি ফিকে হয়ে যায়।

পণ্যের থাকে এক্সপায়ারি ডেট—
আর সম্পর্কের?
সেখানেও কি নেই সময়ের সিলমোহর?

যে হাতগুলো একদিন আকড়ে ধরত—
আজ ঢিলে,
উষ্ণতা মিলিয়ে যায়,
নিঃশব্দে, কোন অভিযোগ ছাড়াই।

যৌবনও চলে যায়,
ত্বকের রোদের নাচ আজ ঝড়ের দাগে পরিণত।
শরীর ধীরে নামে,
স্বপ্নেরা দূরের দিগন্তে ছুটে চলে।

জীবনেরও আছে থামার ঘর—
বুকের প্রদীপ নিভে যায়,
শ্বাসের সিঁড়ি থেমে দাঁড়ায়।
সব রাগ, অভিমান, বড়াই, দাবি—
এক পলকে তুচ্ছ।
অল্প ভালোবাসায় জীবন হতো সহজ।

এই সীমার খেলায় জমে থাকে ফাঁকা আশা।
সময় শেষে হাসে—
“দৌড়াও তুমি, আমি কমি—
মেয়াদ ফুরোলে থেমে যায় শ্বাসপ্রশ্বাস।”

ক্ষয় মানে শেষ নয়,
শুরুর নরম ভোরও এখানে লুকিয়ে।
প্রাণ চলে যায় অন্য পথে—
ওখানে নেই মেয়াদের হিসাব।

তাই বেঁচে থাকো—
ভালোবাসো, ক্ষমা করো, হাসো, কাঁদো, ধরো হাত।

শেষে দাঁড়িয়ে থাকে এক শব্দ—
মেয়াদ।
ফুরোলে শেখায় আবার শুরু হতে।।

((((মেয়াদ-২)))))

শেষে দাঁড়িয়ে থাকে
শুধু একটি শব্দ—

প্রথমে মনে হয়—সীমা;
কিন্তু হৃদয়ের ভেতর
একটা নরম ব্যথা ফুসফুসে উঠে বলে—
“না… ঠিক শব্দটি সেটা নয়…”

যে শব্দটি
ফুরিয়ে যাওয়া দিনের ক্লান্তি,
চেপে রাখা ভালোবাসা,
ক্ষয়ে যাওয়া সম্পর্ক—
সবটুকু ধরে রাখে এক ফ্রেমে।

অধ্যায়ের সেই শব্দটি হলো—
মেয়াদ।
যা ফুরোয়,
তবু শেখায়—
কিভাবে আবার শুরু হতে হয়।

আবারও জেগে ওঠে
বাঁচার স্বাদ—
মেয়াদ…
মেয়াদ…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।