শরতের প্রেম – রুমি রহমান

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

লিখিলের প্রেম শরতে,
হিমেল হাওয়ার।
প্রকৃতি সাজে কাশফুলে,
নদীর দুই ধার।
জুই চম্পা শিউলি যে,
তারুণ্য ফেরায়।
উজানে ভাটির গান,
মাঝি গেয়ে যায়।
নীল যৌবন পাড়ি দেয়,
উতাল যে মন।
শরতে ডাকে ব্যস্ত,
আমনের উৎসব।
পিঠা পায়েশে ভরে উঠে,
গ্রাম বাংলার ঘর।
শিশুরা করে ছুটাছুটি,
পেলে ছুটি বর্ষার।
সূর্য হাসে যে প্রভাতে,
মিষ্টি যে রোদ্দুর ।
প্রকৃতি যে সাজিয়ে দেয়,
শরতে অবদান।

0

Publication author

0
আমি অতি সাধারণ মানুষ। পরিচয় দেওয়া মত তেমন কিছু নেই।
Comments: 0Publics: 8Registration: 13-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।