![]()
জঙ্গল আর শহর,
পার্থক্য’টা বোঝ?
নিকানো শান্তি,
চেয়ে নিয়েছে জঙ্গল।
শহরের কোলে উঠোনটা,
হিংস্র পশুতে ভরা,
লোলুপ দৃষ্টিতে, তার,
‘শান্তি’, নামে লক্ষ্য খোঁজা।
সন্ধের আগে, আগে,
হাঁড়িচাচারা, জঙ্গলে ফিরে আসে।
আকাশ’ও যেন হারিয়ে যায়,
মিশেল কালো জঙ্গলে।
শহরে জেগে ওঠে,
উদভ্রান্ত পাওয়ারের লাইট।
পুড়িয়ে দেয়, আমাদের চোখ।
চিনবে, কে, কাকে আর!
জঙ্গলে চিনতে হয়’না,
“সবুজের অনুভব”,
দৃষ্টিকে বর দেয়,
শহরে গিয়েয়ে বসবে, ধ্যানমগ্ন।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)