শিরোনামহীন কবিতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শিরোনামহীন কবিতা
হাকিকুর রহমান

একদল শামুকখোল পাখি,
ভেবেছিলো, বাকি জীবনটা এভাবেই
নিশ্চিন্তে কাটিয়ে দেবে,
এই নীরব, নিঝুম গাঁয়ে।

ছিলোতো, ভালোই বাসা বেঁধে
শিমুলের শাখে,
দখিনা বাতাসে দুলুনি
খেয়ে কেটে যেত, দিনগুলো।

কিন্তু, তারা মানুষকে চিনতে
ভুল করেছিলো খুবই,
কারণ, যেইনা এক প্রচন্ড ঝড়ে
ভাঙলো শাখা, ভাঙলো বাসা,
আর, লুটিয়ে পড়লো সবাই
ডানা ভেঙ্গে মাটির কোলে।

তখন, ওই চিনতে না পারা মানুষগুলো
কি বিভৎস হাসি হেসে,
একে একে জবাই করে
খেয়ে নিল, নিষ্পাপ পাখিগুলোকে।

কোন এক, বিভ্রান্ত পথিক
অনেক চেষ্টা করেছিল,
ওদেরকে বাঁচানোর
সকলের বাড়ি বাড়ি ঘুরে।

তবে, ততক্ষণে হয়ে গেছে
অনেক দেরী, কেউ এক মুহুর্তও
করেনি অপেক্ষা।
শুনতে পায়নি, ওই নিরীহ পাখিগুলোর
বোবা কান্না, তাই পথিকটা
ভাঙ্গা মন নিয়েই,
ঘরে ফিরে গেলো।

হায়! এ কেমন
প্রবৃত্তি, মনুষ্যকুলের।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।