শীত – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এসেছে দেখো জাঁকিয়ে শীত বাংলার ঘরে ঘরে,,
পৌষ পার্বণে পুলকিত সবে আজ সকলের তরে,
বনভোজন আর বেড়াতে যাওয়া কত না আনন্দ হয়,,
শীতের রাতের প্রেমের রোমাঞ্চ কত না মধুময়,,
তবে ভেবে দেখেছো কি? সুন্দর শহরে এই তোমার রোমাঞ্চকর রাতে,,
প্যাকিং বক্সের কাগজ কুড়ায়ে কুড়ায়ে কারা বিছানা পাতে?,,
শহরের এই অলিতে গলিতে অথবা নির্জন কোণে,
ছেড়া চট গায়ে কারা বসে ঐ মৃত্যুর দিন গোনে ?।
ভেবে দেখেছো কি? তোমার গাঁয়ের এক প্রান্তে জীর্ণ শীর্ণ কোনো বাড়ি,,
পারেনি করতে কাজ এই শীতে, তাই কত দিন হলো জ্বলেনি তাদের হাঁড়ি।
ভেবে দেখেছো কি? এই হাড় কাঁপানো শীতের রাতে পথের পাশে যাদের আশ্রয়,,
যতই হোক না রোমাঞ্চকর আর উৎসব এ শীত, কিন্তু সেটা যে সবার কাছে নয়,।

0

Publication author

3
তরুণ কবি -পার্থ বসু জন্ম ও শৈশব: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মাগুরকোনো গ্রামে (মাতুলালয়) পার্থ বসুর জন্ম। তাঁর পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কবি স্কুল ম্যাগাজিন ও স্থান
Comments: 2Publics: 37Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।