শুভ জন্মদিন এসো হে পঁচিশে বৈশাখ   কবিপ্রণাম  ও আমার কবিতা (প্রথম পর্ব)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শুভ জন্মদিন এসো হে পঁচিশে বৈশাখ
কবিপ্রণাম  ও আমার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

 

শুভ জন্মদিন পঁচিশে বৈশাখে
কবিগুরু লহ প্রণাম,
বিশ্বকবি তুমি দিকে দিকে শুনি
বিশ্বজয়ী তব নাম।

 

তুমি বিশ্বকবি কবিশ্রেষ্ঠ রবি
তুমি কবি বসুধায়,
তব বন্দনায় তরুর শাখায়
নিত্য পিকদল গায়।

 

হে কবিপ্রতীম তুমি কবিগুরু
লিখিলে কবিতা কত,
তোমার কবিতা ধরার সবিতা
জ্বলে ওঠে অবিরত।

 

বিশ্বকবি তুমি তোমারে প্রণমি
তুমি যে কবির সেরা,
তোমার গৌরবে গর্বিত সকলে
প্রণাম জানাই মোরা।

 

প্রণাম তোমায় হে কবি মহান
তুমি যে প্রাণের কবি,
ভালবাসা দিয়ে বেঁধেছো সবারে
তুমি যে প্রভাত রবি।

 

পঁচিশে বৈশাখে হেরি তরুশাখে
পাখিদের কলরবে,
শুভ জন্মদিন বাজিতেছে বীন
রইবে কবি নীরবে।

 

তুমি বিশ্বকবি তোমারে প্রণমি
কবিগুরু রবিঠাকুর,
লিখিলে যে কত কাব্য গীতিমালা
দিলে সুমধুর সুর।

 

বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
দেশে দেশে তব নাম,
নোবেল বিজয়ী হে কবি মহান
তোমারে জানাই প্রণাম।

 

এ বিশ্ব মাঝারে দিলে সবাকারে
হৃদয়ের ভালবাসা,
তোমারে লভিয়া ধন্য বিশ্ববাসী
জাগে নব নব আশা।

 

হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রীষ্টান
জাতি ধর্ম নির্বিশেষে,
রাখী উত্সবে দিলে বাঁধি রাখী
সবাকারে ভালবেসে।

 

এই ভারতের মহা মানবের
সাগরের তীরে কবি,
জাতিভেদ ভুলে মাতিল সকলে
মহা মিলনের ছবি।

 

মানুষেরে তুমি ভালবাসা দিয়ে
করিলে হৃদয় জয়,
বিশ্বের কবি তুমি কবিগুরু
তোমার হউক জয়।

 

ওই যে আসিছে ভৈরব হরষে
এসো পঁচিশে বৈশাখ,
মোহ কালিমা সব দূরে যাক
মিলে যাক মিশে যাক।

 

দিনে দিনে কত লিখিলে কবিতা
কত কাব্য কত গান,
বিশ্বকবি তুমি  হে রবি ঠাকুর
জানাই কবি প্রণাম।

0

Publication author

0
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বর্তমানে কবি কবিতা মুক্তমঞ্চ, প্রজন্ম ফোরাম, কবি ও কবিতা, আর কবিতা ক্লাবের সাথে যুক্ত। সামহোয়্যার ব্লগ, কবির কয়েকটি নিজস্ব ব্লগ, লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতা, আমার কবিতা, Get Bengali Status, কবিতার ছেঁড়াপাতা, ব্লগ চালু আছে। কাব্য ও কবিতা ওয়েবসাইটের সাথে যুক্ত।
Comments: 4Publics: 103Registration: 21-07-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।