![]()
সুবর্ণরেখা তীরে সুবর্ণ সুযোগ
কলমে- সুব্রত পন্ডিত
সুবর্ণরেখা তীরে সুবর্ণ সুযোগ,
জলের বুকে ভেসে চলে দিনের যোগ–বিয়োগ।
ভোরে নদীর জলে তরুণ-বরুন করে জল-কেলি,
কবি দেখে আর হাসে, ভাবে ওরা তো খেলছে হোলি।
এক পাড়ের মানুষ প্রভাতী গায় সূর্য ওঠা দেখে দেখে,
উল্টো পাড়ের মানুষ চেয়ে থাকে ডুবন্ত সূর্যের দিকে।
দুই পাড় জুড়ে ঝিকমিক করে সবুজের আভা,
দিনরাত ঘুরেফিরে নদীতে মাছ ধরে গরিব বাবা।
কিন্তু বালি–খাদের ক্ষতে নদীর হৃদয় ফাঁক,
রোদে পুড়ে নরম তীরভূমি দেখে লোভীদের ঝাঁক ।
রাগে ফুলে ওঠে স্রোত—খরস্রোতা রাতের ডাকে,
দুই কূল কেঁপে কাঁপে ভাঙনের গোপন ছবি আঁকে।
তবু চাঁদ জলে আলো রেখে– দেয় নরম থোকা,
ভাঙনের ভিতরেও স্বপ্নের প্রেম খুঁজে খুকি–খোকা।
তোমার হাসি নদীর মতো বয়ে যায় বুকের ফাঁকে,
ব্যথা পেরিয়েও স্রোত মেশে মমতার দিকে দিকে।
শেষ ভাঙন–বেদনা–জোয়ার—সব কিছুরই এক যোগ,
ফিরে দাঁড়ায় আবার—সুবর্ণরেখা তীরে সুবর্ণ সুযোগ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)