বারান্দা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বারান্দা
-ভাস্কর পাল

উত্তর কোণে দেতলার ঘরে
আরাম কেদারায় পা দুলিয়ে
ঠান্ডা বাতাস সাড়া ফেলে
আমার বারান্দার চারিকোণে।

পাখির কুজন যায় যে শোনা
ঐ দূরের গাছ গুলোতে-
ভেসে যায় কত মেঘ দেখি
দূর হতে বহু দূরেতে।

স্তব্ধ হয়ে চিঠি লিখি
দূর ঠিকানায় পাঠাবো বলে-
নিস্তব্ধতা কাটিয়ে হঠাৎ
ফোনের রিংটোনে বেজে ওঠে।

মৃদু মৃদু বাতাস এসে
নিদ্রায় চোখটি বন্ধ করে-
হঠাৎ করে দিবা স্বপ্নে
পুরনো স্মৃতি ভেসে ওঠে।

বৈকালেতে বারান্দাতে
হাতে কফির পেয়ালা-
উদাসীনতায় ভেসে যায়
আমার মনেতে স্তব্ধ মেলা।

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।