![]()
হলুদ পাখি,
নাম কি জানি?
হঠাৎ আমি,
দেখব যদি,
পথের ধারে,
গাছের ডালে,
থোকায়, থোকায়,
ফুল ধরেছে,
চোখের পাতায়,
কাজল কালো,
দাঁড়িয়ে থাকে,
এমনি তরো,
দেখব চেয়ে,
মুখের পানে,
চোখের দৃষ্টি,
মাটির দিকে,
হলুদ পাখি,
জানতে চাইলে,
উদাস আঁখি,
কিসের জন্যে?
ভাব হয়েছে,
অজানা চোখে,
হলুদ পাখি,
একলা হলে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)