হারানো স্মৃতি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হারানো স্মৃতি
-ভাস্কর পাল

শহরের সেই ডাকবাক্স গুলো, হারিয়েছে আজ
হারিয়েছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ।

রোজই তো হারাচ্ছে! এ আর নতুন কি!
বিশ্বাসটাও হারিয়েছে আজ, অন্তরের থেকে।

তুমি – আমি তবু আছি টিকে,
এ স্তব্ধতার অচীন বুকে।

বাঙালির কাছে বাংলাই হারিয়েছে আজ
বাংলা ভাষাটাকে মিটাচ্ছে, করছে নাশ

নবাগতরা চেনা না আজ রবীন্দ্রনাথ কে
শেক্সপিয়ারই তাদের কাছে অমূল্য হয়েছে।

আজ কাগজে কেউ লেখে না চিঠি
তাদের কাছে টাইপিং-টাই হয়েছে দামী।

উন্নত হয়েছে এ জগৎ, উন্নত আজ এ সমাজ
তবু মনুষত্বটা হারিয়েছে আজ।

নিস্তব্ধতা কাটিয়ে ফুটে উঠেছে
আগ্নেয়গিরির লাভা হয়ে পড়ছে ঝোরে।

তবু স্মৃতি গুলো অটুট রেখেছি
‘মা’ ডাকটি ভোলেনি বাঙালি।

হারিয়েছে অনেক কিছুই
তবু আছে স্মৃতি হয়ে হারানো মুহূর্তটুকু।।

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।