0 শূন্য খুঁজি ~পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শূন্য আকাশ শূন্য বাতাস
শূন্যে যে সব ভরা,
চলবে না যে জীবন খানি
শূন্য কে ঐ ছাড়া।

শূন্য হয়ে সূর্য খানি
রোজ ভোরে দেয় হানা,
ব্যর্থ প্রেমে শূন্য বুঝি
হলো হৃদয় খানা।

অংকে খোকন শূন্য পেয়ে
হরায় মুখের হাসি,
মুদ্রা খনির মূল্য বাড়ে
যদি শূন্য থাকে বেশি।

অহঙ্কারে পূর্ণ সে পা
শূন্যে ফেলে কেহ,
শূন্য হয়ে জীবন খানি
ছাড়বে সাধের দেহ।

যতই থাকুক টাকা কড়ি
যতোই ধন,
মনের মাঝে শান্তি পেতে
শূন্য করো মন,,

শূন্য আকাশ শূন্য বাতাস
শূন্যে যে সব ভরা,
শূন্যে দেখো শূন্য হয়ে
ঘুরছে তোমার ধরা,

শূন্য জুড়ে অসীম আকাশ
সকল গ্রহ তারা
শূন্য যে ঐ বিশ্বব্রহ্মান্ড
শূন্য দিয়েই গড়া
আমি আপন মনে শূন্য খুঁজি
যদি যায় গো তাকে ধরা।।

0

Publication author

offline 6 months

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 35Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।