একদিন আমি আর কবিতা লিখবো না – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একদিন আমি আর কবিতা লিখবো না
আমার কলমদানি অব্যবহার্য হয়ে যাবে,
কবিতার ডায়েরির গায়ে জমবে ধুলো
তার পাতাগুলো আর ওল্টানো হবে না।

আমার ছবিতে পড়ানো মালা
বছরে একবার পাল্টানো হবে,
ঐ শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মালাতেই
আমায় মানাবে ভালো।
আমার চেয়ার টেবিলেও ধুলো আস্তানা বানাবে।
কেউ পরিষ্কার করবে না- কী দায় পড়েছে?
আমার ছবির সামনে সকাল সন্ধে ধূপ জ্বেলে রাখবে
শুধু সেই ধোঁয়াতেই কাঁদবো আমি-
সে চোখের জল এ ত্রিভুবনে কেউ দেখতে পাবে না
কেবলমাত্র আমি ছাড়া!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬/০৭/২০২৩
বারুইপুর

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 231Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।