ধূসর পৃথিবী – শাহ্ আলম আল মুজাহিদ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এ কঠোর মহী, বিষাদময়,
সবখানে ভেজাল মাখা।
স্বার্থের কোঠরিতে বন্দি সবাই,
মিথ্যা সুখের ভানে — যায় কি ব্যথারে ঢাকা?

স্বপ্নের রঙ ধনু পাওয়ার আশে,
সকলেই অশ্রুস্রোতে ভাসে।
বিনিময়ে পায় শুধু হাহাকার,
নির্ঘুম রাতগুলো পোহাবার।

বিত্ত-সুখের দুর্ভাবনা,
মনুষ্যত্বকে করে অবমাননা।
সংসার হয় বিভীষিকাময়।

যে আমায় করেছে সৃজন,
ভুলে গেছি তারে এখন।
মানুষে মানুষে বিভেদ লেগে থাকা, শুধু —

এক মুঠো ভালোবাসা
পুরায় মনের আশা।
মিছে ঠেলাঠেলি — সব ধনের কামনায়,
পুরো এ সংসার পড়ে থাক ধু-ধু।

0

Publication author

0
আমি শাহ আলম। বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। সমাজের বৈষম্যের বিরুদ্ধে আমার সংগ্রাম।আলোর পথে আমার সকল অগ্রযাত্রা।
Comments: 0Publics: 45Registration: 07-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।