![]()
স্কুলে আয়, স্কুলে আয়
কলমে — সুব্রত পণ্ডিত
আজ শিশু দিবস—
ওরাও শিশু, সকাল–বিকেলের তফাত বোঝে না,
হিসেব শুধু একটাই—
আজ কত মজুরি মিলবে?
কাল কি উপোস কাটবে?
ধুলোমাখা পথ, ফুটপাতের ছায়া,
দিনমজুরের কোলাহল, ঘামের গন্ধ, মারন নেশার হাতছানি, হরবোলা,
রোদ–ঝড়–ধুলোভেজা জীবন—
এই-ই যেন তাদের পাঠশালা।
ক্লান্ত হয়ে আকাশে তাকায় কখনও কখনও,
কিন্তু গোধূলির রঙ দেখে না—
মনে শুধু এক প্রশ্নই ভাসে,
আর কত ক্লেশে কাটবে এই দিন শেষে?
বই-খাতার বদলে
বুকে দোলে সংসারের দায়।
তবু মনটায় লুকিয়ে থাকে ছোট্ট আশা—
কেউ যদি একদিন ডেকে বলে,
“চলো, স্কুলে আয়।”
কিন্তু সেই ডাক—
“আয়… আয়…” কারো ঠোঁটে জাগে না।
ধুলোয় মেশে অবলিলায়
শত শিশুর সত্যিকারের গল্প।
শুধু শিশু দিবসের দিনটাতেই
খালি হাতে দাঁড়িয়ে শিক্ষকরা বলেন—
“স্কুলে আয়, স্কুলে আয়।।”
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)