অস্থির প্রজন্ম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রোদে হাঁটে না, বৃষ্টিতে ভেজে না,
কাঁদামাটির গন্ধে এদের অস্বস্তি
তবু এরা সাজে, সেলফিতে হাসে,
আলো-ছায়ার ফিল্টারে বদলায় মুখের মানচিত্র।

এরা রিক্সার জন্য অপেক্ষা করে ঘণ্টাখানেক,
অর্ধেক কিলোমিটার পথও পায়ে হেঁটে চলে না।
চোখে পর্দার আলো, মুখে নিঃসঙ্গতার ছায়া,
রাত জেগে থাকে, ভোরে ঘুমায়—
সূর্যোদয় এদের জন্য কোনো ঘটনা নয়।

এরা ইতিহাস জানে না,
সাহিত্য এদের বুক শেলফে নিস্তব্ধ ফাইল।
বইয়ের গন্ধ এদের কাছে ধূলোমাখা স্মৃতি,
স্ক্রল করা স্ক্রিনই এখন এদের গ্রন্থাগার।
এরা সাঁতার জানে না, দৌড়াতে জানে না,
তবু ছুটে চলে ভার্চুয়াল দুনিয়ার অদৃশ্য পথে।

আকাশের তারা এদের চোখে পিক্সেল হয়ে ঝরে,
সাগর এদের কাছে শুধু ওয়াল পেপারের ছবি।
এরা গুরুজনদের চোখে তাকায় না,
‘সরি’ শব্দটা মুখে আনতে ভয় পায়।
ভদ্রতা এদের কাছে ইমোজির মতো।
ব্যবহৃত হয়, অনুভূত হয় না।
তবু, এই প্রজন্মের বুকেও এক গোপন ব্যথা আছে,
যা ভাষায় আসে না, আসে নিঃশব্দ স্ক্রিনে।

অস্থিরতা এদের ধর্ম,
একা থাকা এদের অভিশাপ,
তবু এরা খুঁজে ফেরে
কোথাও, কোনো সিগনালে,
জীবনের অর্থের শেষ অনলাইন ভার্সন।

0

Publication author

offline 3 months

Moktarul

0
আমি ব্যক্তিগত জীবনে একজন এনজিও কর্মী। সাধারনত ফেসবুকে কবিতা লিখি। একসময় এই সাইটের সদস্য ছিলাম। সময়ের অভাবে চালিয়ে যেতে পারিনি। পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্যাদি ভুলে গেছি। আবার নুতন করে রেজিষ্ট্রেশন করছি। আশা করি কর্তৃ পক্ষ নিরাশ করবেন না। ধন্যবাদ।
Comments: 0Publics: 15Registration: 05-12-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।