বাংলার নবাব ও বাঙালির বিনোদন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ধুলো উড়ে যায়, পলাশীর ময়দান নিঃশব্দ,
আকাশে রক্তিম মেঘ
তবু জনতার মুখে নেই প্রতিবাদের গর্জন,
শুধু বিস্ময়ের হা করে চেয়ে থাকা মুখ,
যেন ইতিহাস কোনো নাটক,
আর নবাব তার ট্র্যাজিক নায়ক।

একজন মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে,
তার রাজচিহ্ন ছিঁড়ে ফেলেছে বিশ্বাসঘাতকেরা,
সিংহাসনের কাঁটায় রক্ত ঝরছে
আর দর্শকরা হাসছে!
যেন রক্তে রঞ্জিত হাসিই তাদের আনন্দ,
যেন অপমানই নতুন বিনোদনের উৎসব।

দূরে দাঁড়িয়ে রবার্ট ক্লাইভ
বলেছিলো যদি প্রতিটি মানুষ একটি করে পাথর ছুড়তো
তবে আমরা হেরে যেতাম।
কিন্তু এ জাতির হাত পাথর তোলে না,
তুলে শুধু হাততালি।
ত্রিশ হাজার সৈন্য নিঃশেষ হলো নিষ্ক্রিয়তায়,
আর তিন হাজারের অহংকার ইতিহাস হয়ে গেল।
বড় কামান নয়, বড় মন লাগে—
যুদ্ধ জিততে নয়, জাতি মাপতে।

রবার্ট ক্লাইভ জানতেন,
এই মাটির মানুষ লড়াই নয়, দর্শন ভালোবাসে,
নেতা পড়ে গেলে,
তারা গল্প করে— চা হাতে,
অমলিন নির্লজ্জতায়।
তবু আজও আমরা দাঁড়িয়ে আছি,
পাল্টে গেছে শুধু পোশাক, মুখোশ, আর ভাষা।

অন্তরে একই নিস্তব্ধতা,
একই ভীরু দর্শকদৃষ্টি,
একই হাসি— ইতিহাসের পরাজয়ের ওপরে।
রবার্ট ক্লাইভের কালি শুকিয়ে গেছে অনেক আগেই,
কিন্তু তার মাপজোখ এখনো নিখুঁত
বাঙালি আজও নিজের পরাজয়ে
বিনোদন খোঁজে,
ইতিহাস সাক্ষী।

0

Publication author

offline 3 months

Moktarul

0
আমি ব্যক্তিগত জীবনে একজন এনজিও কর্মী। সাধারনত ফেসবুকে কবিতা লিখি। একসময় এই সাইটের সদস্য ছিলাম। সময়ের অভাবে চালিয়ে যেতে পারিনি। পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্যাদি ভুলে গেছি। আবার নুতন করে রেজিষ্ট্রেশন করছি। আশা করি কর্তৃ পক্ষ নিরাশ করবেন না। ধন্যবাদ।
Comments: 0Publics: 15Registration: 05-12-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।