নিঃসঙ্গতা (Nissongota)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিঃসঙ্গতা (Nissongota)
কলমে- সুব্রত পন্ডিত

নিঃসঙ্গতার নতুন দুঃখ—
মনে ভিড় করে শুধু নিঃসঙ্গতা।
যার সন্তান নেই—
সে প্রথম দিন থেকেই একা,
শূন্য ঘরের দেয়ালে দেয়ালে
নীরবতার ফাটল আঁকা।

কোল ভরা নেই কোনো ডাক,
নেই “বাবা মা” বলা সকালের গান,
রাতে বালিশ ভিজে যায়
চুপচাপ দীর্ঘশ্বাসের দহনে প্রাণ।

তবু আজ দেখো—
এক, দুটো, তিনটে সন্তান যার,
তাকেও ঘিরে নিঃসঙ্গতা
অদৃশ্য শেকলের ভার।

ঘর ভরা হাসি ছিল একদিন,
ছিল গল্প, ছিল আদর,
আজ সেই ঘরেই শব্দ আছে
কিন্তু নেই কোনো খবর।

সন্তান আছে—”ওর সময় নেই”,
মুখ আছে— কথা নেই,
বাবা-মা শব্দটা আজকাল
মোবাইলের স্ক্রিনে ঝুলে থাকে সেই।

যার সন্তান নেই—
সে শূন্যতাকে চেনে খুব ভালো,
আর যার সন্তান আছে—
সে ভিড়ের মাঝেও হারায় আলো।

দু’জনেই বসে একই বেঞ্চে,
নাম ভিন্ন— ব্যথা এক,
একজন কাঁদে না পাওয়ার ঘরে,
আরেকজন— পাওয়ার ভিড়েই একা পড়ে।

এই যুগে নিঃসঙ্গতা
শুধু না-পাওয়ার হাহাকার নয়,
ভরা কোল, ভরা ঘরেও
যে কান্না শোনে না কেউ—

শুধুই নিঃসঙ্গতা। শু-ধু-ই নিঃসঙ্গতা..…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।