প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চলে যাব
আমরা সবাই চলে যাব
যাঁর কাছ থেকে এসেছিলাম
তাঁর কাছে।
কিছুই নিয়ে যাব না
সবকিছুই রেখে যাব।
শুধু এই পৃথিবীতেই আমাদের যত
‘আমার আমার’ —
অহংকারের প্রতিযোগিতা,
কিন্তু তাঁর কাছে এসবের কোনো মূল্য নেই
তাঁর কাছে একজন ভিখারি
ও একজন ধনী দুজনেই সমান।
পৃথিবীতে যাদের অহংকারে মাটিতে পা পড়ে না
তারাই সেখানে তাঁর সামনে মাথা নিচু করে থাকবে,
পাশেই থাকবে —
সাদামাটা সহজ সরল কেউ —
সেও মাথা নিচু করে আছে।
তফাৎটা হলো কোথায়?
সেখানে কোনো তফাৎ নেই
যত তফাৎ এই এখানে, পৃথিবীতে।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/২/২০২৬

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 231Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।