প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চারিদিকে অস্থির সময়, হাহাকার আর অভিশাপ
কি যেন চির বিচ্ছেদ, অপরিচিত পাখিরা বেঁধেছে ঘর
পরিচিতরা ছেড়ে গিয়েছে বহু আগে।

এখানে এই তটে যে কটি প্রাণ টিকে আছে স্বার্থ আর না পাওয়ার দ্বন্দ্বে,
কেউ কারো হৃদয়ের ক্রন্দন শোনেনি,
ঝড় শোনেনি উড়িয়ে নেওয়ার বারণ,
পাখি আর গান গায়নি,
পথিক এ পথের ঠিকানা ভুলে গিয়েছে কবেকার অন্ধকারে।

ভিখারি হারিয়ে ফেলেছে ভিক্ষার থালা,
সদ্য জন্ম নেওয়া শিশু কাঁদেনি আর,
গোরস্থানের শেয়ালেরা নিশি ডাকেনি,
আমার জন্য কেউ অপেক্ষায় থাকেনি।

লুটেরাদের হাত উড়ে গিয়েছে আকামের বজ্রাঘাতে,
অসভ্যরা পদানত হয়েছে পদাঘাতে।

চারিদিকে কী ভয়ঙ্কর নিস্তব্ধতা,
সীমাহীন বিশৃঙ্খলা আর অপরিচিত আত্মচিৎকার।
কে, কে ডেকে যায় এভাবে,
সব, কেউ কোথাও নেই, তবুও;
কার চিৎকার?

দুর্দান্ত পাষণ্ড যে সময়ে স্তব্ধ হয়ে,
এ চিৎকারের দুঃসহ সাহস তবে কার?

কার এত জাগতিক মোহ, আমি চাই, আমি চাই ক্রন্দন?
চারিদিকে কেউ নেই, এক মৃত্যুর নীরবতা।

এবার আমরা তাকাই নিজেদের দিকে,
হ্যাঁ, এ চিৎকার তো আমাদের মধ্যেকার “আমি”-র,
আরও চাই, সম্মান, টাকা, ধন-রত্ন, মহাজন হতে চাই।

সব কিছু ধ্বংস হোক, তাতে কার কী?
আমি চাই, আরও চাই।

আমরা বুঝি না,
এরপর ওদের মতো আমাদের জীবনেও নীরবতা ধেয়ে আসে,
সবকিছু আগের মতোই থাকে, তবে আমরা বিলীন হয়ে যাই।

0

Publication author

0
শেখ মনিরুল হাসান ১৯৯৫ সালের ১২ অক্টোবর ফরিদপুর জেলার কোতআলি থানাধীন পরমান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বি. এস. সি. ইন ইন্জিনিয়ারিং পাশ করেছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে।
Comments: 0Publics: 7Registration: 08-10-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।