আত্নঘাতী প্রশ্ন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাত খুব বেশি দীর্ঘ মনে হলে একটি সফল প্রত্যাখ্যান ছুড়ে দিতে পারো আমাকে,
বস্তুত খারাপ সময় আসে একা তবে সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট,
সংগ্রহশালায় আরও কিছুটা ক্ষত জমিয়ে যাচ্ছি অন্ধকার স্টেশনে—
আলোতে যেহেতু নিষ্পাপ লোকেরা ঘুরে বেড়ায়;

মুহুর্ত যা দিয়েছো দুর্মূল্যের বাজারে—
প্রতিদান হিসেবে রাখতে পারো আফিম সমৃদ্ধ বুক,
মূলত ভালোবাসা কথা দিয়ে মোড়ানো সেই উপহার—
যা নিয়ে তুমি দাঁড়িয়ে ছিলে নিষিদ্ধ ছায়ায়,
আর আমি ছিলাম প্রার্থনায়—সীমা বিপর্যয় ঘৃণা করেন প্রভু
এবং পরস্পর রচনা করতে এলাম বিভক্ত হবার ইতিহাস—

কর্নেলিয়া তোমাকে না দেখতে পারার অভিশাপে নষ্ট হয়ে গেছে চোখ,
এই শোক পালন করবার চিন্তা ক্ষতিগ্রস্ত হয়—
যেহেতু কাঁদবার যোগ্য একমাত্র অবলম্বনটাও আর নেই,
ভেতরে হাজার বছরের জমা কান্নায় সৃষ্ট সমুদ্রের লবণাক্ত বিষ
শ্বাসরোধ করবে আমার;

এখন কী প্রবল শীতকাল—তোমার ক্ষরাক্রান্ত দেহ শুষে নেয় শেষ অশ্রুকে,
মৃত্যুকে উৎসাহ দেয় হিম শিলার কফিনে জমে থাকা প্রতিশ্রুতি—
তুমি ব্যতীত আর কোনো উষ্ণতা নেই,
ঘৃণা এবং চুমুর মাঝে ঝুকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকে প্রস্থান—
পুনরুত্থানের পূর্বে রচনা করতে চাই আরও একটি শূন্যতার গ্রন্থ,
এই উৎসবের মুহুর্তে বরং বিদায় জানাতে পারতে অথচ তোমার আত্নঘাতী প্রশ্ন—

জীবন তোমাকে কী দিয়েছে ব্যর্থ কবি—
রাতে মৃত্যুর দিকে হাটতে শুরু করি আর পথ শেষ
হবার পূর্বেই ভোর হয়ে আসে।

0

Publication author

0
অপবিত্র মস্তিষ্ক নিয়ে মৃত্যু উপত্যকায় প্রার্থনারত একজন কবি—সত্য বলার অপরাধে যাকে নির্বাসিত করা হয়েছে।
Comments: 0Publics: 1Registration: 22-05-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।