![]()
সিঁদুর পরে, সিঁদুর দিয়ে গেলে!
কলমে— সুব্রত পণ্ডিত
বিজয়া দশমী, বিদায়বেলা,
সিঁদুরখেলায় রঙিন মেলা।
হাসতে হাসতে তুমি এসে,
সিঁদুর দিলে আমার গালে।
চারদিকে হাসির ঢেউ,
সোহাগ ছড়ায় ভুবন জুড়ে,
স্ত্রী ছাড়া আর কে-ই বা
সিঁদুর ছোঁয়ায় এমন করে?
গালের সিঁদুর মুছে যাবে
কিন্তু—
স্মৃতির রং কপালেই রবে।
সিঁদুর শুধু রং নয়,
ভালোবাসার জীবন্ত পরিচয়।
আমার হাতে সিঁদুর পরে,
আজ সিঁদুর দিয়ে গেলে!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)