এক আগন্তুক

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

তুমি আর এসো না

এখন এখানে আর এসো না 

প্রবল ঝড়ে আমার স্বপ্নের ঘর ভেঙে চুরমার 

অশ্রু বৃষ্টিতে ধুয়ে গেছে সব 

নিঃস্ব বসে আছি খোলা আকাশের নিচে 

সামনে বিস্তৃত সমুদ্র 

ধূলো গায়ে গা লাগিয়ে আমি আর স্মৃতি, পাশাপাশি 

জায়গা নেই কোন 

এসো না তুমি আর

এখানে এখন আর এসো না 

তোমাকে বসতে বলবো কোথায় ? 

দেওয়ার মতো কিছু নেই অতিথিকে আমার 

 

বরং এক কাজ করি 

আমি চলে যাই তোমার কাছে 

তোমার ঝলমলে সন্ধ্যার আকাশে 

ঈশান কোণে এক টুকরো কালো মেঘ…. 

এক আগন্তুক ! 

0

Publication author

offline 6 years

Subrata bhattacharjee

0
Subrata bhattacharjee
Comments: 0Publics: 19Registration: 29-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।