ভাঙ্গা সাঁকো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছড়া – ভাঙ্গা সাঁকো
হাকিকুর রহমান

বুদ্ধি-শুদ্ধি নেইকো মোটেই
মুক্খু-শুক্খু মানুষ,
তেলেসমাতে দেখেই গেলুম
হলেম রঙিন ফানুস।

বাসি ফুলে ভরে আছে
সখের ফুলদানি,
কথার পিছে কথা বলা
নয়তো চাট্টিখানি।

একই প্রলাপ, একই বিলাপ
শুনি প্রতি প্রাতে,
ঘুম তাড়ুয়া চিন্তাগুলো
চেপে বসে রাতে।

দিন বদলের খবর খানি
রাখতে পারিনাকো,
এমনি করে যায় চলে দিন
যেন ভাঙ্গা সাঁকো।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।