শেষ পরিণতি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিকল্পলতা প্রকাশনী

বিষয়-মূল্যবোধ

বিভাগ-কবিতা

কবিতার নাম-শেষ পরিণতি (মূল্যবোধ)

কলমে-অভিজিৎ হালদার

আজকের তারিখ-২০/০৪/২০২১

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

 

মাঝে মাঝে গভীর সমুদ্রে

বৃষ্টি ভরা দিন দেয় এঁকে,

উতপ্ত সূর্য এর আলোয়

এই সোনালী ভরা দিন।

আর ঘাসের উপর ফেলে

সোনার মতো উজ্জ্বল রং।

বাতাসেরা ঘরে ফিরে আসে

গ্রীষ্মের পাতাঝড়ার মতো।

কত না সুন্দর গোলাপের

বিলাসিতা কে নষ্ট করে,

শুকনো পাতাঝড়ার পাপড়ির

কত না দীর্ঘ রহস্য,

আর দূর আকাশের দীর্ঘশ্বাস।

কখনও কখনও ভেসে আসে

দূর বনাঞ্চল থেকে,

পশুদের আর্তনাদ।

রাতের নির্জন অন্ধকারে

শিকার হয় তারা !

আর ভোরের এই

নির্জন সকালে পারি দেয়

বর্বর এই মানুষেরা,

গভীর সমুদ্র‌ হতে।

কত না তাদের মূল্যবোধ

এটাই কী তাদের মানবিকতা!

যারা নষ্ট করে সমাজ কে

তাদের নেই কোনো পাপবোধ

বিবেকের মানবিকতা নষ্ট হয়

তাদেরই করাল গ্রাসে।।

 

————————————-

বিরহ বেদনার কবি- অভিজিৎ হালদার

‌।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।