বৃক্ষ নিধন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বৃক্ষ নিধন
হাকিকুর রহমান

বৃক্ষ হইতে পড়িল শাখাটি পথে,
শাখাটি কাঁদিয়া কহে, ওহে মাতা
তব সুখ কি নিহিত, ইহাতে।

বৃক্ষ হাস্য করিয়া কহে, ওহে বৎসে
হইয়োনা ইহাতে অধীর,
তোমারে তো করেছি দান, মনুষ্যকুলের তরে
আশীর্বাদ করি হও তুমি কর্মবীর।

আরও রয়েছে এতো যে উপাদেয় ফল-
ভক্ষণে তাহারা তৃপ্ত হইলে,
তাহাতেই আমি সফল।

শাখাটি সকলই বোঝে,
নীরবে রহিয়া তবু খোঁজে-
হায়রে প্রকৃত সুখ!
তবুও কেন তাহারা
সুযোগ পাইলেই
বৃক্ষকে নিধন করিতে উন্মুখ?

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।