প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কৃপা চাই
হাকিকুর রহমান

হে ধরিত্রী!
তোমার এই মৃত্যুর মিছিল থামাও।

উদ্ধার করোহে, ওহে
এই মরণের রাহুগ্রাসকে নিজের কাছে ডেকে,
ক্ষান্ত দাও, ক্ষান্ত দাও
পরিত্রাণ পেতে চাই, ইহা থেকে।

উঠুক নবরূপে দিবাকর
জ্বালিয়ে আশার আলো,
বহুক নাফ, সিন্ধু, নীল, টেম্‌স, ভাগীরথীতে নব জোয়ার
ঘুঁচে যাক যত গ্লানি, মুছে যাক যত কালো।

মিলিত কন্ঠে সকলে মিলে
স্রষ্টার কৃপা চাই,
তিনি বিনা এই ধরাতে
আর তো কেহ নাই।

(করোনাকালে লেখা)

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।